বাংলাদেশবেলা
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ণ

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশবেলার শোক

লেখক: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশবেলা গভীরভাবে শোকাহত।

সোমবার (২১ জুলাই) রাতে বাংলাদেশবেলার প্রকাশক রেজাউল করিম শামীম ও সম্পাদক মো. জামিরুল ইসলাম এক শোকবার্তায় এ শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, খুবই অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক এ ঘটনায় গোটা জাতির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় আমরাও মর্মাহত হয়েছি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করতে সরকার আন্তরিক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/22/national/newsid-9923/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৩-০৬-২০২৬, ০৭:১০ পূর্বাহ্ণ