নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সমসপাড়া কলেজে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট।
কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশগঠনের ভিশনকে ধারণ করে আমরা সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে.এম. আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সুমন,
বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুস্তম আলী, বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন কৃষক দল, বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/07/07/bangladesh/newsid-9357/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ