বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ

লালপুরে বিএসবি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

লেখক: লালপুর (নাটোর) | প্রতিনিধি

২২ জানুয়ারি নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের বিএসবি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইটভাটাটি লাইসেন্স ছাড়া পরিচালনা, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার। তাকে সেনাবাহিনী সহযোগিতা প্রদান করে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/24/bangladesh/newsid-900/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-০৭-২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ