বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ জুন, ২০২৫, ০১:৫২ অপরাহ্ণ

নাটোরে নারীকে ধর্ষণের চেষ্টা, জনতা সেনাবাহিনীর হাতে দিলো যুবককে

লেখক: নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে এক নারীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনায় শরিফুল (৩১) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতনী ইউনিয়নের ছাতনী গ্রামের বাসিন্দা আব্বাস আলীর ছেলে শরিফুল একই গ্রামের এক নারীকে (৪০) ধর্ষণের চেষ্টা চালায়। দুপুর আনুমানিক ১৪৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ঘটনাস্থলেই ধরে ফেলে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোরে অবস্থানরত সেনা টহল দলকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার সত্যতা যাচাই করে। পরে অভিযুক্ত শরিফুলকে আইনি প্রক্রিয়ার জন্য নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানা পুলিশ জানান, এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান আছে এলাকাবাসী জানান, শরিফুলের বিরুদ্ধে আগেও বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগ ছিল। তারা তার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/12/bangladesh/newsid-8415/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ণ