সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশবেলা প্রকাশক রেজাউল করিম শামীম ও সম্পাদক জামিরুল ইসলাম। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় পৃথক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।
তারা বলেন, দীর্ঘ এক বছর পর আমাদের সামনে খুশির মুহূর্ত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজাহা। হযরত ইব্রাহিম (আ.)-এর নিঃশর্ত ভালোবাসা ও ত্যাগের গল্প নিছক ইতিহাস নয়, তা আমাদের জিবনের সঠিক পথ নির্দেশক। ঈদের আনন্দটা পরিবার ও সমাজের প্রতিটা মানুষের সাথে ভাগ করে নিতে হবে। ঈদের খুশির মতো আনন্দে ভরে উঠুক বাংলাদেশবেলা প্রতিটি পাঠকসহ সকলের জীবন।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশবেলার প্রকাশক ও সম্পাদক আরও বলেন, আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি এই কামনা সবাইকে ‘ঈদ মোবারক’।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/06/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/newsid-8228/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ণ