বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ

লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৮ মে ) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী বের করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুনজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল খান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মকলেছুর রহমান, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/28/bangladesh/newsid-7840/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ণ