বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ

নাটোরের গনপিটুনিতে একজন নিহত

লেখক: ইউসুফ হোসাইন | নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার কাসোবাড়িয়ায় এলাকায়  মাছ চোর সন্দেহে গনপিটুনিতে মান্নান নামের একজনের মৃত্যু হয়েছে।

নিহত মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংড়া এলাকার মৃত আইনুদ্দিন এর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও স্থানিয়রা জানান, গতরাত ১টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা কয়েকটি পুকুর পাড়ে যায়। পুকুর গুলোর পাহারাদারা চিকৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে।

এসময় সবাই পালিয়ে গেলেও পার্শবর্তী এলাকায় কাসোবাড়িয়ায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

এলাকাবাসী  মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে  নাটোর সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন।আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/20/bangladesh/newsid-775/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ