বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ মে, ২০২৫, ০৪:১৫ অপরাহ্ণ

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৩ সদস্য আটক

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরে লালপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক একাউন্টের রিসিট প্রতারক চক্রের তিন হ্যাকার আটক করে। পরবর্তীতে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮ টার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিট প্রতারক চক্রের তিনজন হ্যাকার আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ, জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন।

এসময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন, ল্যাপটপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাকার চক্র অনেকদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/24/bangladesh/newsid-7733/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ণ