বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ মে, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ

ঈশ্বরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জারিমানা

লেখক: পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুর ১২.৩০ ঘটিকায় উপজেলার লক্ষীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে রুবেল হোসেন নামে এক ব্যক্তির থেকে এক লক্ষ জরিমানা আদায় করা হয়।

রুবেল হোসেন উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেন’র ছেলে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান।

এ অভিযানে সহযোগীতা করেন ঈশ্বরদী থানার এস আই শফিক ও পুলিশ সদস্যগণ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/12/bangladesh/newsid-7304/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ১০:৪১ অপরাহ্ণ