বাংলাদেশবেলা
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ

লালপুরে পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযানে ৪ জন আটক

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ৪ জনকে করেছে সেনাবাহিনী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার পদ্মা নদীর চরদিয়াড় বাহাদুরপুর এলাকায় ওই অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে আটকৃতরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রাকিবুল (২২) ও রবিউল (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)।

আটককৃতদের মধ্যে তিনজনকে ১ মাস ও রবিউলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই আদেশ দেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/02/bangladesh/newsid-6951/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০১:১৭ পূর্বাহ্ণ