বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ণ

লালপুরে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিষাক্ত সাপের কামড়ে সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লালপুরের অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলাম (৪০) পিতা : সাত্তার আলী, নিজ ধানের জমিতে কাজ করতে গেলে বিষাক্ত সাপে কামড় দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সাজেদুল সকালে ধানের জমিতে পানি দিতে যায়। দুপুর ১.৩০ টার দিকে সাপে কামড় দিলে বাড়িতে আসে এবং গ্রামে ওঝা দিয়ে ঝাড়ফুক দেওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে বিকেল ৫.২০ টার সময় হাসপাতালে নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, সাজেদুল হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু বরণ করেছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/24/bangladesh/newsid-6652/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ