বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ

রাণীনগর উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

লেখক: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন (৬৫) কে গ্রেফতার করেছে। রোববার (২০ এপ্রিল ) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মফিজ উদ্দীন উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত কোকাই প্রামানিকের ছেলে।

গ্রেফতার মফিজ উদ্দীনকে এদিন বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত ২৬ আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার সাথে জরিত সন্দেহে আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, রোববার বিকেলে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তাকে এদিন বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/20/bangladesh/newsid-6518/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ণ