বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০২:০৭ অপরাহ্ণ

সুনামগঞ্জে ৩ আগ্নেয়াস্ত্র ও দেশীয় বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক আটক

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ১টি এয়ারগান, ২টি পাইপগান ও বিপুল পরিমাপ দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত যুবক জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের সাজ্জাদুর রহমান সামি।
জানাযায়, ছাতক আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার (১৭ মার্চ) রাত ১ টায় সামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩টি চাপাতি, ১টি দা, ৭টি টেটা এবং ১০টি ছুরি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ জানিয়েছেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/17/bangladesh/sylhet/newsid-4762/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৮-২০২৬, ০২:৫০ পূর্বাহ্ণ