বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ণ

লালপুরে এসএসসি-৯২ ব্যাচের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লেখক: লালপুর | (নাটোর) প্রতিনিধি

   নাটোরের লালপুরে এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের  কনফারেন্স হলরুমে খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, পুঠিয়া, নাটোর, কুষ্টিয়াসহ দেশ-বিদেশে কর্মরত এসএসসি ৯২ লালপুর  ব্যাচের শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। সভায় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, গান-বাজনা,  স্মৃতি চারণ, র্র্যাফেল ড্র ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি ও লালপুর উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মোঃ সাহীন ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জামিল রানার সঞ্চালনায় সভায় এসএসসি ৯২ লালপুর ব্যাচের শিক্ষার্থী কমিটির সদস্য সচিব প্রভাষক মো: রিপন হোসেন,বাংলাদেশবেলা পত্রিকার সম্পাদক, সাংবাদিক  জামিরুল ইসলাম , উসমান গনি পিপুল, শাহীন ইসলাম (রেল), শাহীন ইসলাম (সুগার), ইয়ামিন হোসেন, আব্দুর রহিম, বাগাতিপাড়া উপজেলা জামাতের সেক্রেটারি জাকির হোসেন, মনিরুজ্জামান শামীম , রফিকুল ইসলাম  রাজশাহীর বন্ধু নজির আহম্মেদ , ঈশ্বরদীর নুরে আলম, বনপড়ার ঝর্না খাতুন, পুঠিয়ার মোখলেছুর রহমান রাজু, নাটোরের ইউসুফ, দূর্গাপুরের হাবিব, খুলনার সাইফুল ইসলাম মধু, লালপুরের আবু মান্নাফ, আব্দুলপুরের আজাদ,জাহিদুল ইসম মাষ্টার, লিটন প্রমুখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/04/bangladesh/newsid-462/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ণ