বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ণ

গোমস্তাপুরে নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  উপজেলায় পরিষদের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জাতীয় পরিচয় পত্র স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।
এদিকে জিয়াউর রহমান, মহরোমি খাতুনসহ সেবা গ্রহীতারা জানান, হঠাৎ এমন কর্মবিরতির কর্মসুচিতে ভোগান্তিতে পড়েছেন তারা।
কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ , সহকারী  উপজেলা নির্বাচন অফিসার  মোঃ রবিউল আওয়ালসহ  নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/13/bangladesh/newsid-4490/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ