বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০৪:৫২ অপরাহ্ণ

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ ভারতীয় ২ হাজার ৭ শত ১৮টি শার্টপিস, ৪সিহাজার ২১৬ মিটার প্যান্টপিস, ৯০ পিস শাড়ী, ২৩টি থ্রীপিস, ১ হাজার ৯১০.১১ মিটার থানকাপড় এবং ৩ শত.৭৫ মিটার সোফার কাপড় জব্দ করে।
২৮ বিজিবি সুনামগঞ্জ সদর দপ্তর সূত্রে জানাযায়, আজ শুক্রবার (৭ই মার্চ) সকালে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবধানে সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ সোয়াইবের নেতৃত্বে বিজিবির ৮ জন সদস্যকে সাথে নিয়ে ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সুরমা নদীর সাহেববাড়ী ঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকাসহ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা উপরে উল্লেখিত মালামাল জব্দ করে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৮৭১ টাকা। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/07/bangladesh/newsid-4036/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৯-২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ