র্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকা থেকে ২০৭ বোতল বিদেশী মদের চালানসহ ১ জনকে গ্রেপ্তার করছে।
গ্রেপ্তারকৃত রিয়াদ (৩৬), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার গোড়াদিঘা গ্রামের আ. রউফের ছেলে।
র্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/21/bangladesh/newsid-3061/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০২:২৮ পূর্বাহ্ণ