চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসা. নাসরিন আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে সোমবার (০৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দমাইল গ্রামে এই ঘটনা ঘটে। সে একই গ্রামের মো. শানীম হোসের স্ত্রী ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মৃত মোসা. নাসরিন আক্তার সন্ধ্যার যে কোন সময় সবার অগোচরে বসত বাড়ির সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সন্ধ্যার দিকে নাসরিন আক্তারের দাদি শাশুড়ী জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করিলে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে দেখে সে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়েছে।
পরে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থালে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2026/11/10/bangladesh/rajshahi/newsid-19141/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০১:১১ অপরাহ্ণ