চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসা. নাসরিন আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে সোমবার (০৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দমাইল গ্রামে এই ঘটনা ঘটে। সে একই গ্রামের মো. শানীম হোসের স্ত্রী ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মৃত মোসা. নাসরিন আক্তার সন্ধ্যার যে কোন সময় সবার অগোচরে বসত বাড়ির সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সন্ধ্যার দিকে নাসরিন আক্তারের দাদি শাশুড়ী জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করিলে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে দেখে সে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়েছে।
পরে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থালে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।