বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক
ছবি : রয়টার্স
ফ্রান্সের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী নেত্রী মারিন লে পেন ও কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ সোমবার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপের ফল বলছে, দেশটিতে রাজনৈতিক বিভাজন আরো বাড়ছে।

রয়টার্স যানায়, জরিপ পরিচালনাকারী সংস্থা তোলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পেতে পারেন লে পেন বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় তার পক্ষে ৩৪ থেকে ৩৬ শতাংশ ভোট পড়তে পারে গত ৩ থেকে ৫ নভেম্বর এই জরিপ চালানো হয়।

এর আগে গত মাসে একই ধরনের আরেকটি জরিপে লে পেনের পক্ষে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা দেখা গিয়েছিলঅন্যদিকে, কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবাউডের (এলএফআই) প্রার্থী মেলঁশোঁ জরিপে বিবেচনা করা পাঁচটি পরিস্থিতির সব কটিতেই দ্বিতীয় দফার ভোটে যাওয়ার মতো অবস্থানে রয়েছেন।

তার পক্ষে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট পড়তে পারে বলে জরিপে উঠে এসেছে তবে দ্বিতীয় দফার ভোট হলে লে পেনের কাছে বড় ব্যবধানে হারতে পারেন মেলঁশোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে এরই মধ্যে তার জনপ্রিয়তা কমেছে তার বিদায়ের সময় দেশটির মধ্যপন্থী রাজনৈতিক শক্তিও দুর্বল হয়ে পড়েছে একই সঙ্গে অর্থনীতিও চাপের মুখে রয়েছে এমন পরিস্থিতিতে কট্টর ডান ও বামপন্থী দলগুলোর ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ ও ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে কোনোবারই তিনি দ্বিতীয় দফার ভোটে উঠতে পারেননি অন্যদিকে, লে পেনও ওই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে দ্বিতীয় দফায় ম্যাখোঁর কাছে হেরে যান তিনি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/11/09/world/newsid-19130/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০১:১৩ অপরাহ্ণ