রয়টার্স যানায়, জরিপ পরিচালনাকারী সংস্থা তোলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পেতে পারেন লে পেন বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় তার পক্ষে ৩৪ থেকে ৩৬ শতাংশ ভোট পড়তে পারে গত ৩ থেকে ৫ নভেম্বর এই জরিপ চালানো হয়।
এর আগে গত মাসে একই ধরনের আরেকটি জরিপে লে পেনের পক্ষে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা দেখা গিয়েছিলঅন্যদিকে, কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবাউডের (এলএফআই) প্রার্থী মেলঁশোঁ জরিপে বিবেচনা করা পাঁচটি পরিস্থিতির সব কটিতেই দ্বিতীয় দফার ভোটে যাওয়ার মতো অবস্থানে রয়েছেন।
তার পক্ষে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট পড়তে পারে বলে জরিপে উঠে এসেছে তবে দ্বিতীয় দফার ভোট হলে লে পেনের কাছে বড় ব্যবধানে হারতে পারেন মেলঁশোঁ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।