ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁদের মধ্যে দুজন পুলিশ সদস্য।
এ ছাড়া রাজধানীর চানখাঁর পুলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এক মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী আজ রোববার এ আদেশ দেন।
পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই গ্রেপ্তারি পরোয়ানা ও রিমান্ডের আদেশ দিয়েছেন। এসব আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/09/crime/newsid-1904/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৯:২১ পূর্বাহ্ণ