সকল মেনু

দুই পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁদের মধ্যে দুজন পুলিশ সদস্য।

এ ছাড়া রাজধানীর চানখাঁর পুলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এক মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী আজ রোববার এ আদেশ দেন।

পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই গ্রেপ্তারি পরোয়ানা ও রিমান্ডের আদেশ দিয়েছেন। এসব আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top