বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ

গোমস্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

লেখক: আবদুস সালাম তালুকদার | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আগামী রোববার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল আলিম, ডাঃ আব্দুল সামাদ, মো. আবদুল্লাহ আল নোমান, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমূখ ।
অবহিতকরণ সভায় জানানো হয় , রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১টি স্থায়ী কেন্দ্র ও ১৯২টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৯৩টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  উপজেলায় মোট ৩৭ হাজার ৪৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৪ হাজার ৬৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৩২ হাজার ৭৮৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/06/27/bangladesh/newsid-18962/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ