বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

লেখক: মো. আবদুস সালাম তালুকদার | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রাজশাহী সমন্বিত জেলা কার্যলায় দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমূখ।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুঃ সারওয়ার জাহান সুমন বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চ্যাম্পিয়ন হয় রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/06/23/bangladesh/newsid-18953/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০১:০৬ পূর্বাহ্ণ