বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁকা ইউনিয়নের তকিনগর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর। পরিদর্শক খোন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আকরাম আলীর ছেলে হৃদয় আহমেদ (২৮)কে মাদকসহ আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) ধারায় হৃদয় আহমেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/28/crime/newsid-18684/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ণ