বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ

লালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) উপজেলার বিলমারিয়া ইউনিয়নের কয়লারডহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন করায় এজিএস ব্রিকসের ম্যানেজার মো. শাহাদাত হোসেনকে বালুমহাল ও মাটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/04/bangladesh/newsid-15655/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৯-২০২৬, ০১:১২ অপরাহ্ণ