ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- ফারজানা শারমিন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), তাইফুল ইসলাম টিপু (বিএনপি স্বতন্ত্র), ইয়াসির আরশাদ রাজন (বিএনপি স্বতন্ত্র), জাহাঙ্গীর হোসেন মানিক (বিএনপি স্বতন্ত্র),বাবু হোসেন (বিএনপি স্বতন্ত্র), আজাবুল হক (খেলাফত মজলিস), এ এস এম মোকাররেবুর রহমান (আমার বাংলাদেশ), সেন্টু আলি (গণসংহতি আন্দোলন), আনসার আলী (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), মেহেদী হাসান (গণধিকার পরিষদ), বাকী বিল্লাহ (ইসলামী আন্দোলন) ও মোয়াজ্জেম হোসেন (জাসদ স্বতন্ত্র)।
এর মধ্যে ৯ জন লালপুর, তিন জন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এবং একজন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দানের শেষ সোমবার দিনভর উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দাখিল করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/12/29/bangladesh/newsid-15428/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ণ