বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ

তারাগঞ্জে খুন হওয়া ইরফান বাবুর পিতাকে অটো ভ্যান প্রদান

লেখক: তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
রংপুরের তারাগঞ্জে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি অটো ভ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা রুবেল রানা তার হাতে এই ভ্যানটি তুলে দেন।
এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট চারলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান বাবু (২০) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘরিনামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় খবির উদ্দিনের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/09/01/bangladesh/newsid-11484/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ