বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর এক গাড়িতে পেছন থেকে এক ট্রাক ধাক্কা দিয়েছে। এতে আহত হয়েছেন ৮ সেনাসদস্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেনা সদস্যদের আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে গেছে। তবে সড়কে যান চলাচল এখন স্বাভাবিক করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/26/bangladesh/newsid-11217/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ণ