বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ণ

লালপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস এস সি ভোকেশনাল ও বি এম কলেজে আন্ত:শ্রেণীর এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম।  এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- রাশেদুল ইসলাম, তুহিন ইসলাম, মহব্বত আলী,  জামিরুল ইসলাম, আব্দুল হান্নান, রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান,  পূর্নিমারানী, কুমারী দুলালী রানী, সাইফুল ইসলাম, সেলিম হোসেনসহ অভিভাবক ও  বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা।
আগামীতেও এ ধরণের খেলাধুলা আয়োজন হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এতে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা মানসিকভাবে চাঙা হবেন বলে শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/14/bangladesh/newsid-10785/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ