লালপুর ইয়ং বয়েজ কতৃক আয়োজিত লালপুর ডিগ্রি কলেজ মাঠে আন্ত উপজেলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফাইনাল খেলায় রুপপুরের কাছে ৫-২ গোলে লালপুর পরাজিত হয়।
শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জহুরুল ইসলাম লালনের সভাপতিত্বে ও মেহেদী হাসান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, বিশেষ অতিথি বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু প্রমূখ। প্রধান অতিথি জয়ী দল রুপপুর ও পরাজিত দল লালপুরকে পুরস্কার তুলে দেন
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/01/31/sports/newsid-1027/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ণ