সকল মেনু

ছাগল চুরির মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ছানাউল হোসেন হিরো (৫০) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (৯ জুন) সকালে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ছানাউল হোসেন হিরো উপজেলার হঠাৎপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতি।
নওগাঁ সদর থানা পুলিশের  অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সোমবার দুপুরে ছানাউল হোসেন হিরোকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুন জাহেরা বেগম নামের এক নারীর ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল কৃষক লীগ নেতা ছানাউল হোসেন হিরোর বিরুদ্ধে। হিরোর বাড়ির গেটে গেলে তিনি অসৎ উদ্দেশ্যে ছাগলটি বাড়ির ভেতরে নিয়ে যান এবং পরে সুযোগ বুঝে ছাগলটি অন্যের কাছে বিক্রি করে দেন।
এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী শুক্রবার (২১ জুন) হিরোকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top