সকল মেনু

বাণিজ্যমুক্ত শিক্ষা প্রতিষ্ঠায় অনলাইনে দেড় কোটি টাকা বিনিয়োগ ব্যাংকারের

বাণিজ্যমুক্ত শিক্ষা পদ্ধতি প্রতিষ্ঠা করতে অনলাইন প্লাটফর্মে দেড় কোটি টাকা বিনিয়োগ করেছেন রাজশাহীর এক ব্যাংক কর্মকর্তা। এসব টাকা দিয়ে ‘স্যাট একাডেমি’ নামে শিক্ষাভিত্তিক প্লাটফর্ম চালু করেছেন তিনি। বর্তমানে এতে শিক্ষার্থী সংখ্যা প্রায় এক কোটি ছাড়িয়ে গেছে। শনিবার (২৪ মে) দুপুরে নগরীর অলোকার মোড়ে আয়োজিত এক প্রেস কনফারেন্স এসব তথ্য জানানো হয়।
ওই ব্যাংক কর্মকর্তার নাম আজিজুর রহমান আজিজ। তিনি ইসলামী ব্যাংকে রাজশাহীর নিউ মার্কেট শাখায় কর্মরত । ‘শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত’ এ স্লোগান নিয়ে ‘স্যাট একাডেমি’ প্রতিষ্ঠা করেন তিনি।
আজিজুর রহমান আজিজ বলেন, আমি শুধু স্বপ্ন দেখি না, তার বাস্তব রূপরেখাও আঁকি। আমার ১৪ বছরের আয়, মেধা, আরাম-আয়েশ সবকিছুই স্যাটে বিনিয়োগ করেছি। স্যাট অ্যাকাডেমি এখন আর কেবল একটি অ্যাপ নয়; এটি একটি আত্মা, চলমান বিপ্লব। এর মাধ্যমে ইতোমধ্যে ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থীকে স্পর্শ করা হয়েছে। এটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় অফলাইন সাপোর্ট সেন্টার গড়ে তোলা।
তিনি বলেন, ২০১৫ সালে যাত্রা শুরু করা স্পিরিট অব এডভান্সমেন্ট থ্রট ট্রুথ এন্ড ট্রানস্ফরমেশন (স্যাট) একটি ওয়ান-স্টপ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে একাডেমিক, ভর্তি, চাকরি প্রস্তুতি ও স্কিল ডেভেলপমেন্ট- সবকিছুই একসাথে পাওয়া যায়। বর্তমানে প্ল্যাটফর্মটিতে রয়েছে- ২০ লাখ প্রশ্ন, কোটিরও বেশি শিক্ষার্থী, দশ হাজার মডেল টেস্ট, এক লক্ষ একাডেমিক কনটেন্ট, ই-কসশান বিলডার এন্ড এক্সাম জেনারেটর, এ্যানরোইড ও ওয়েভ দুই প্লাটফর্মেই সক্রিয়।
আজিজুর রহমান আজিজ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪ জেলায় অফলাইন সাপোর্ট হাব হবে। এছাড়াও প্রতিটি শিক্ষার্থীকে বিনা খরচে ক্যারিয়ার-সহায়ক রোডম্যাপ, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য অফলাইন টেস্ট সেন্টার, প্রযুক্তির মাধ্যমে স্বশিক্ষিত, নেতৃত্বদানে সক্ষম নতুন প্রজন্ম গড়ে তোলা হবে। আমার একটাই চাওয়া, রাষ্ট্র যেন আমার পাশে দাঁড়ায়। এতে করে আমি স্যাটের প্রতিটি ফিচার আবারও শতভাগ ফ্রি করে দেব।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র স্যাটিয়ান রেজয়ান সিদ্দিক তামিম, ম্যানেজার নাজ্জার হোসেন রাজু, শিক্ষক মারুফ হোসেন, কনটেন্ট টিম লিডার ইফতেকার রহমান ধ্রুব এবং শিক্ষক ও ট্রেইনার মেহেরুন্নেসা মিম।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top