নাটোরের বড়াইগ্রামে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার( ১৪ জানুয়ারী) সকাল ১১ঘটিকায় মেলার উদ্ভোধন শেষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষিবিদ মাহদি হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলার কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা,
কৃষক – কৃষাণী সহ সাংবাদিক সুধি সমাজ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।