সকল মেনু

দুর্গাপুরে শহীদ নূর মোহাম্মদ নূরের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল

 রাজশাহীর দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহর আল-আরাবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝালুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল।
আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য আজাদ রেজাউল করিম, জার্জিস হোসেন সোহেল ও বিএনপি নেতা জালাল উদ্দীনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি এন্তাজ আলী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী।
আলোচনা সভায় বক্তারা শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরের জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। তাঁর আদর্শ ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
পরে শহীদ নূর মোহাম্মদ নূরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top