সকল মেনু

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ রবিবার সকালে ঢাকার একটি হোটেলে বৈঠকে বসেছে উভয় দেশের প্রতিনিধিদল।

এ বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার কথা রয়েছে। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি শেষের আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দুই দিনব্যাপী বৈঠক আগামীকাল শেষ হবে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে দ্বিপক্ষীয় চুক্তি নেই।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top