রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে সকাল সাড়ে ৯টার পরে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো ২টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রান্নার সময় চুলার থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সব টিনশেডের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘর থেকে কোনো মালামালই উদ্ধার করতে পারেননি তারা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।