সকল মেনু

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনশত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শ্রী শুভময় শীল (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের খাড়িপাড়া গ্রামে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করে আটক শ্রী শুভময় শীল খাড়িপাড়া গ্রামের শ্রী পান্নালাল শীলের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার খাড়িপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনশত দেশীয় চোলাই মদসহ শ্রী শুভময় শীলকে আটক করা হয়েছে।

সে দীর্ঘ দিন যাবত দেশীয় চোলাই মদ তৈরি করে বিক্রি করতো এ বিষয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে তিনি আরো জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের নিয়মিত ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে; মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top