সকল মেনু

বড়াইগ্রামে সার ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, ষড়যন্ত্রের অভিযোগ বিলকিস বেগমের

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে এক বিধবা নারী সার খুচরা কার্ডধারী ব্যবসায়ীকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি তাঁকে হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোছা. বিলকিস বেগম।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আহম্মদপুর বাজারে অবস্থিত মেসার্স মাহি ট্রেডার্সের স্বত্বাধিকারী বিলকিস বেগম। তাঁর স্বামী মরহুম আব্দুল মান্নান ২০০৯ সালে বড়াইগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে খুচরা সার বিক্রির অনুমোদন পান ২০১৯ সালে স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে বিলকিস বেগমের ওপর। পরবর্তী সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার বিক্রির লাইসেন্সটি তাঁর নামে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে ওই প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করছেন মো. রফিকুল ইসলাম। তাঁর নামে বালাইনাশক বিক্রির পৃথক লাইসেন্স ছিল এ কারণে একই দোকানে মেসার্স মাহি ট্রেডার্সের পাশাপাশি মেসার্স রফিকুল ট্রেডার্সের একটি সাইনবোর্ডও দীর্ঘদিন ধরে ঝুলছিল বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা কৃষি বিভাগের নজরে আসে।
এরপর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম দোকানটি পরিদর্শন করেন পরিদর্শনকালে একই স্থানে দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখতে পেয়ে রফিকুল ইসলামকে বালাইনাশক ব্যবসার সাইনবোর্ডটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিলকিস বেগম অভিযোগ করে বলেন,  কিছু অজ্ঞত ব্যক্তি মাঝে মধ্যে তাঁর কাছে টাকা দাবি করেন দাবি পূরণ না করলে ভিডিও ধারণ করে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করা হয় তিনি বলেন, আমি একজন অসহায় বিধবা নারী সামান্য ব্যবসা করে জীবিকা নির্বাহ করি আমার প্রতিষ্ঠান নিয়ে এভাবে নানা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
অন্যদিকে কর্মচারী রফিকুল ইসলাম জানান, সার বিক্রির প্রতিষ্ঠানে বালাইনাশক বিক্রির বিষয়টি অনুপযুক্ত বলে জানার পর থেকেই তিনি এ কার্যক্রম বন্ধ রেখেছেন একই সঙ্গে সংশ্লিষ্ট সাইনবোর্ডও সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top