সকল মেনু

দুর্গাপুরে আ.লীগ নেতা সালামসহ গ্রেপ্তার- ২

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুস সালাম (৪১) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। তিনি শ্যামপুর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি।
অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার পুরান তাহিরপুর এলাকা থেকে বেলাল হোসেন নামে পরোয়ানাভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মেছের কবিরাজের ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তপ্রাপ্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top