সকল মেনু

আশুলিয়ায় ফের বিক্ষোভে শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবিতে আশুলিয়ায় ফের সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তখন পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করলে দুজন শ্রমিক আহত হয়।

তিনি বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন সদস্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top