সকল মেনু

# ৯ নম্বর তাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুজ্জামান ছিটুর উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য খায়রুজ্জামান ছিটু স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এ উপলক্ষে রবিবার রাতে ইউনিয়নের একটি এলাকায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় খায়রুজ্জামান ছিটু তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বক্তব্যে খায়রুজ্জামান ছিটু বলেন, আগামী দিনে জনগণের সেবা করার সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবেন। তিনি আরও বলেন, চলার পথে কিংবা আচরণে অজান্তে তাঁর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. হান্নান আলী, ৯ নম্বর তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান (মেম্বার), ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনছার আলী, অধ্যাপক সেকেন্দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top