সকল মেনু

মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে: আজহারী

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে বড় একটা অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় সুধাসদনেও।

এরপর এই ভাঙচুরের কর্মসূচি দেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারও ভাঙচুর-আগুনের এসব ঘটনা চলমান থাকে। দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে গত দুদিন।

এ অবস্থায় শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্টে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন— মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation

এই পোস্টের কমেন্টেই তিনি আরও লিখেছেন— এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top