সার বিক্রেতা মজিদ মোল্লার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
রাজশাহীর দুর্গাপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে এক খুচরা সার বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে উপজেলা কৃষি অফিস বিক্রয়কেন্দ্রে পরিদর্শন করে ক্যাশমেমো ও বাস্তব সার মজুদের মধ্যে অসংগতি পাওয়ার পর এ সুপারিশ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের খুচরা সার বিক্রেতা মো. মজিদ মোল্লার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাতে ওই বিক্রয়কেন্দ্র থেকে চার বস্তা টিএসপি সার অন্যত্র স্থানান্তরের সময় স্থানীয় লোকজন তা আটকে দেন এ ঘটনার পর রোববার বিক্রয়কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করা হয় এ সময় বিক্রেতার ক্যাশমেমো ও বাস্তব সার মজুদের মধ্যে অসংগতি পাওয়া যায়। পাশাপাশি স্থানীয়রা ওই বিক্রেতার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন।
এসব বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিক্রেতার সার বিক্রয়ের বরাদ্দ বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আনোয়ার হোসেন ও মো. তোহিদুর রহমান, মাড়িয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মুনিনুজ্জামান, পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আনোয়ার হোসেন বলেন, ‘কৃষকদের সার প্রাপ্তি সহজ ও নির্বিঘ্ন করতে কৃষি বিভাগ সর্বদা সতর্ক রয়েছে সার বিতরণে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুর রহমান বলেন, ‘প্রকৃত কৃষকের কাছে সঠিক সময়ে সার পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার এ লক্ষ্যে সার বিক্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এদিকে, কৃষি বিভাগের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা তাঁদের মতে, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে সার বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং কৃষকদের ভোগান্তি কমবে।
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।