সুযোগ পেলে নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নানা প্রতিকূলতা ও সমালোচনার মুখেও বেগম খালেদা জিয়াসহ অনেক নারীর সাফল্য প্রমাণ করে, সুযোগ পেলে নারীরা নেতৃত্বে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারেন।
আজ রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ আয়োজন করে।
ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই নতুন প্রজন্মের তরুণ নেতাদের এগিয়ে আসার এবং নিজেদের বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখা এবং জাতীয় ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন তার মতে, নারীর বাস্তবমুখী ক্ষমতায়নও জরুরি পরিবারে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, তরুণেরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত রাজনীতিতে অংশগ্রহণের আগে নিজেদের যোগ্য করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি শুধু স্লোগাননির্ভর রাজনীতি নয়, দক্ষতা ও প্রস্তুতির মাধ্যমে নেতৃত্বে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, সংসদে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ সাংবিধানিক বিষয়। জাতীয় সংসদে নারীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।তরুণদের দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।
রাঙামাটি জেলা জজ আদালতের অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা বলেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা, সমাজে গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা রাজনীতি ও সমাজে নারীর অংশগ্রহণ সংকুচিত করছে নারীর অধিকার নিয়ে বক্তব্যের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হলে নারীর অংশগ্রহণ বাড়বে।
চট্টগ্রামের কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সভাপতি অশোক সাহা বলেন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও রাষ্ট্রীয় নীতির ওপর তাদের অবস্থান অনেকাংশে নির্ভর করে নারীর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা বলেন, রাজনীতিতে নারীদের অবদান থাকলেও তারা এখনো নানা বাধার মুখোমুখি হচ্ছেন এসব বাধার শুরু অনেক সময় পরিবার থেকেই হয় নারীদের কেবল প্রতীকী প্রতিনিধিত্বে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অর্থবহ ভূমিকা দেওয়ার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ, নারী নেতৃত্ব, রাজনৈতিক ও অধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন প্রশ্নোত্তর পর্বে নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন, নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিজিএসের ‘রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিল্লুর রহমান দিনব্যাপী কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।