সকল মেনু

মিত্রদের অনুরোধে আপাতত ইরানে হামলা বন্ধ : ট্রাম্প

সংগৃহীত ছবি
সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন তিনি বলেন, চাইলে তিনি এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।

ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দিই। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

তবে এ অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে তাদের সঙ্গে আমি একমত কি না উপসাগরীয় দেশগুলো এমন অনুরোধ না জানালে তিনি ইরানে নতুন করে হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।

ট্রাম্পের দাবি, এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ করে দিতে পারি এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস করতে পারি আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ করে দিতে পারি  আমার মাত্র তিন দিন লাগবে।

এদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও বজায় রেখেছেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top