প্রেম, বন্ধুত্ব, অভিমান আর পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মন দুনিয়া’। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ক্যাপিটাল ড্রামার এই আয়োজন দর্শকদের প্রশংসাও মিলছে ব্যাপকভাবে।
ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভালোবাসার অসম্পূর্ণতাকে পূর্ণতা পাওয়ার লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন তৌসিফ ও তটিনী। বিশেষ করে আবেগের জায়গাগুলো খুব মন ছুঁয়ে গেছে।’ আরেক দর্শকের মন্তব্য, ‘দারুণ একটা নাটক।
মাত্র দুই দিনেই নাটকটি ইউটিউবে দেখেছে এক কোটিরও বেশি দর্শক সবচেয়ে দ্রুত সময়ে কোটির ঘরে পৌঁছানোর রেকর্ড গড়েছে এটি ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। প্রচারের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ফেরানো যায়নি।
নাটকের গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির (তৌসিফ) সেখান থেকেই সহপাঠী তুলির (তটিনী) সঙ্গে তার বন্ধুত্বের শুরু একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে গল্পে তৈরি হয় নতুন মোড় রাতুলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি জানিয়ে দেয়, সে ভালোবাসে আবিরকে।
কিন্তু বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব এরপর দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে আরও জটিল হয়ে ওঠে তাদের সম্পর্ক।
পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।
দ্রুততম সময়ে কোটির মাইলফলকে নিজের অভিনীত নাটকটি প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘আমি মনে করি, ভিউ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ একটা কাজ কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে দেখছেন এবং একটা প্রজেক্টকে কতটা ভালোবাসছেন, তার একটা প্রতিফলন এই সংখ্যাগুলোতে পাওয়া যায়। তাই ভিউয়ের গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তবে একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি, একটা কাজের সাফল্য শুধু ভিউ দিয়ে বিচার করা উচিত নয়। দিন শেষে গল্পটা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারল, চরিত্রগুলো কতটা আপন হয়ে উঠল, কিংবা দেখার পরও গল্পের কোনো অংশ দর্শকের মনে থেকে গেল কি না—আমার কাছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ
তিনি আরো বলেন, ‘অবশ্যই এই অর্জন উদ্যাপন করার মতো। তবে আমি চাই, এই সাফল্য যেন আমাদের আত্মতুষ্টির কারণ না হয়ে বরং সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে কারণ দিন শেষে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা দর্শকদের জন্য কেমন কাজ রেখে যেতে পারছি এই অর্জনের জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পাশাপাশি পুরো টিমের প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি এত মানুষের কাছে পৌঁছেছে।’
জীবনঘনিষ্ঠ সংলাপ, বন্ধুত্বের বোঝাপড়া এবং পারিবারিক বাধার নানা দিক উঠে এসেছে নাটকটিতে। আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় এতে তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।