সকল মেনু

আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিল্প ও কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত অবস্থায় রয়ে গেছে বলে মন্তব্য করেন ঢাকায় কর্মরত ওই অঞ্চলের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

বুধবার (১১ মার্চ) রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিলে অধিকাংশ সাংবাদিকদের বক্তব্যে এ বিষয়টি উঠে আসে।

রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আরডিজেএডির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আরডিজেএডি সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় সংগঠনটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য বক্তব্য দেন।

সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, ‘পুরো উত্তরাঞ্চলকে এক ধরনের মরুকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা আমাদের অঞ্চলের জন্য ভবিষ্যতে খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এই পরিণতি থেকে রক্ষার জন্য এখন থেকেই সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।’

আরডিজেএডির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘শিল্প ও কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে রাজশাহী বিভাগের আট জেলা তথা উত্তরাঞ্চল এখনো অবহেলিত রয়ে গেছে। শিল্প কারখানার জন্য পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি। বিষয়গুলো সরকারের দৃষ্টিতে আনতে বা এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ দায়িত্ব পালন করা জরুরি।’

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন আরডিজেএডির প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পবন আহমেদ, দেশ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিজেএডির নির্বাহী কমিটির সহসভাপতি ফজলুল হক শাওন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইসহাক আসিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান, নির্বাহী সদস্য সালমা আফরোজসহ প্রমুখ।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top