সকল মেনু

আত্রাইয়ে বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময়

নওগাঁর আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবতী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল ১১টায় আত্রাই থানা বিএনপি’র আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে বিএনপি’র তৃনমূল নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার।
থানা বিএনপির’র নেতা নওগাঁ জজ কোর্টের এ্যাডভোকেট এসএম মাছুম, বিএনপি’র সিনিয়র নেতা এস এম ফারুখ ব্কত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, থানা বিএনপির নেতা আব্দুল মান্নান সরদার, যুব দলের আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম- আহ্বায়ক পারভেজ ইকবাল, যুগ্ন আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আজাদ হোসেন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন,মহিলা দলের সভানেত্রী আনজুমান আরা আন্জু, সাধারণ সম্পাদিকা আংগুরী বেগমসহ আট ইউনিয়নের বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক থানা বিএনপির অংগ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top